ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আশুলিয়া থানার সামনে গাড়িতে আগুন

ads

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে মহাসড়কের আশুলিয়া থানার সামনে এই ঘটনা ঘটে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


মাইক্রোবাসের চালক মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান, ডাচ বাংলা ব্যাংকের আশুলিয়া থানা শাখা থেকে টাকা উত্তোলন করে তারা ইপিজেডের দিকে যাচ্ছিলেন। এসময় থানার সামনে থেকে ইউটার্ন নিতে গেলে হঠাৎ মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর গাড়ির সামনে ইঞ্জিনের অংশে হঠাৎ আগুন ধরে যায়। এসময় গাড়িতে থাকা টাকা নিয়ে নেমে দ্রুত নেমে ব্যাংকে চলে যান গাড়িতে থাকা দুইজন। পরে আগুনে পুরো গাড়ি পুড়ে যায়।


ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, আশুলিয়া থানার সামনে থেমে থাকা ওই মাইক্রোবাসটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আধ ঘণ্টার চেষ্টায় সাড়ে ১২টার দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা। যান্ত্রিক ত্রুটি ও সিলিন্ডার বিস্ফোরণ থেকেই গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্তপূর্বক অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জিয়া জানান, যান্ত্রিক ত্রুটি থেকেই ওই গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ads
ads
ads

Our Facebook Page